ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় জরিমানা ৫০ হাজার টাকা

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০৩ মে ২০২৬

মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় জরিমানা ৫০ হাজার টাকা
ছবি : মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় অভিযান

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটার দায়ে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমির মাটি কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠছিল। এ নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফসলি জমির মাটি কাটা শুধু কৃষি উৎপাদনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলে। এতে জমির উর্বরতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

এ বিষয়ে প্রশাসন আরও জানায়, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আইন প্রয়োগ অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অনিয়ম প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় জরিমানা ৫০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটার দায়ে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমির মাটি কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠছিল। এ নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফসলি জমির মাটি কাটা শুধু কৃষি উৎপাদনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলে। এতে জমির উর্বরতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

এ বিষয়ে প্রশাসন আরও জানায়, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আইন প্রয়োগ অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অনিয়ম প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ