ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

'বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাব' -এর সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ

ছবি : 'বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাব' -এর সদ্য নির্বাচিত সদস্য আব্দুল আউয়াল মিছবাহ

বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্যনগরের কৃতিসন্তান, মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার এই গুণী সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি সিলেট এম.সি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি কর্মজীবন শুরু করেন সিলেটের হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে।

পরবর্তীতে তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনে সমানভাবে সক্রিয় ছিলেন। তিনি জাতীয় দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তালাশ বিডির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং গ্রীন টিভির সুনামগঞ্জ পশ্চিমাঞ্চল প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধার প্রজন্ম দলের সিলেট মহানগরের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী প্রচার দলের সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও বহুমাত্রিক সম্পৃক্ততা তাকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুপরিচিত করে তুলেছে।

বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি সংগঠনের সভাপতি রনি সিকদার, সাধারণ সম্পাদক আল হেলানসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্ব তার জন্য একটি বড় সুযোগ এবং দায়িত্ববোধের জায়গা তৈরি করেছে। দেশের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, আব্দুল আউয়াল মিছবাহ তার দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে কেন্দ্রীয় অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

'বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাব' -এর সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ