নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোর রাতে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছ’মিলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত (৩০), আবু হোসেন (৩৫), হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার রনি (৩২) এবং হামিদুল ইসলাম (৩২)। তারা সবাই সংঘবদ্ধ একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কে রাত আনুমানিক ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে আসামিদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান, আটটি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন