ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ছবি : প্রতিনিধি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম লজু (৪৫) ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন এবং স্থানীয়ভাবে পরিচিত ছিলেন পরিশ্রমী মানুষ হিসেবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তার মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (২২) গভীর রাতে বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত হয়ে শিপন মিয়া লাঠি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন নজরুল ইসলাম।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শিপন মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, মাদকের ভয়াবহ প্রভাবের কারণে এমন পারিবারিক ট্র্যাজেডি দিন দিন বাড়ছে। তারা মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

বগুড়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ