ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

মান্দায় ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার পরানপুর ইউনিয়নের কটকটিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ পেয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

এ সময় তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফসলি জমি সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

মান্দায় ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার পরানপুর ইউনিয়নের কটকটিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ পেয়ে প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

এ সময় তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফসলি জমি সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ