ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তিতাসে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার: সাবেক যুবলীগ নেতা আটক

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

তিতাসে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার: সাবেক যুবলীগ নেতা আটক

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মোহনপুর ফেরিঘাট এবং মানিককান্দি গ্রামে এই অভিযান চালানো হয়।

আটক এসহাক মোল্লা জুয়েল উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা এবং ৫ আগস্টের পর ভোল পাল্টে বিএনপিতে যোগ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন।

উদ্ধারকৃত অস্ত্রের তালিকা: অভিযানে পাঁচটি স্টেনগান, একটি বিদেশি পিস্তল, তিনটি তাজা পিস্তলের গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ফায়ারিং পিন, থানায় ব্যবহৃত কার্তুজ লোডার এবং আটটি গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া চাপাতি, পাঁচটি দেশীয় চাকু, লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন জব্দ করেছে যৌথবাহিনী।

অভিযানের বিবরণ: পুলিশ ও সেনাবাহিনী জানায়, শনিবার রাতে মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বহনকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পুলিশের ধারণা, এই অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছিল। একই রাতে দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল মানিককান্দি গ্রামে অভিযান চালিয়ে জুয়েলকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

তিতাসে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার: সাবেক যুবলীগ নেতা আটক

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মোহনপুর ফেরিঘাট এবং মানিককান্দি গ্রামে এই অভিযান চালানো হয়।

আটক এসহাক মোল্লা জুয়েল উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা এবং ৫ আগস্টের পর ভোল পাল্টে বিএনপিতে যোগ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন।

উদ্ধারকৃত অস্ত্রের তালিকা: অভিযানে পাঁচটি স্টেনগান, একটি বিদেশি পিস্তল, তিনটি তাজা পিস্তলের গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ফায়ারিং পিন, থানায় ব্যবহৃত কার্তুজ লোডার এবং আটটি গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া চাপাতি, পাঁচটি দেশীয় চাকু, লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন জব্দ করেছে যৌথবাহিনী।

অভিযানের বিবরণ: পুলিশ ও সেনাবাহিনী জানায়, শনিবার রাতে মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বহনকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পুলিশের ধারণা, এই অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছিল। একই রাতে দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল মানিককান্দি গ্রামে অভিযান চালিয়ে জুয়েলকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ