ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, “দেশের কৃষক আজ নানা সংকটের মুখোমুখি। কৃষকের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল শক্তিশালী হলেই আগামী দিনের আন্দোলন সফল হবে।”

তিনি আরও বলেন, “কৃষকই দেশের প্রাণ। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষক দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী এবং ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ওসমান মুন্সী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রমি এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম আযমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দলীয় স্লোগানে মুখরিত কর্মসূচি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

ভাঙ্গায় কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ