নওগাঁ জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ১০/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা সুলতানার নেতৃত্বে নওগাঁ সদরের বরুনকান্দি বাইপাস এলাকায় বিকেল ৪টা ৩০ মিনিটে শব্দদূষণবিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিভিন্ন পরিবহনে অননুমোদিত ও উচ্চ শব্দসম্পন্ন হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ৫টি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়।
এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন