ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৬

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

সারাদেশে হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩শ’ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ শনিবার আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ জনের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সারাদেশে হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩শ’ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ শনিবার আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ জনের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ