ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াত ও এনসিপি জোটের প্রার্থী ছিলেন। সোমবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টে দায়ের করা রিটের পর গত ২ মে তার মনোনয়নপত্র গ্রহণ করে পুনরায় বাছাই করা হয়। যাচাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এরপর জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে ইসি।

এর আগে ২১ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে পৌঁছানোর কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ সদস্যের গেজেট প্রকাশ করে। সেখানে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নুসরাত তাবাসসুম নির্বাচিত হওয়ায় সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এখন নির্বাচিত সদস্যদের শপথ আয়োজনের জন্য গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

বিষয় : এনসিপি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নুসরাত তাবাসসুম

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াত ও এনসিপি জোটের প্রার্থী ছিলেন। সোমবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টে দায়ের করা রিটের পর গত ২ মে তার মনোনয়নপত্র গ্রহণ করে পুনরায় বাছাই করা হয়। যাচাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এরপর জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে ইসি।

এর আগে ২১ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে পৌঁছানোর কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ সদস্যের গেজেট প্রকাশ করে। সেখানে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নুসরাত তাবাসসুম নির্বাচিত হওয়ায় সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এখন নির্বাচিত সদস্যদের শপথ আয়োজনের জন্য গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ