ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঝালকাঠিতে অস্বচ্ছল মেধাবী ১০০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা-এ অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের অস্বচ্ছল ও মেধাবী ১০০ জন শিক্ষার্থীর হাতে ফাইল, জ্যামিতিক বক্স, স্কেল, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করা এবং তাদের ঝরে পড়া রোধ করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির মূল ভিত্তি এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকারের লক্ষ্য হলো কোনো মেধাবী শিক্ষার্থী যেন আর্থিক সংকটে পিছিয়ে না পড়ে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করবে এবং ভবিষ্যতে দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের সহায়তা আরও বিস্তৃত করা হবে, যাতে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ঝালকাঠিতে অস্বচ্ছল মেধাবী ১০০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ