ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: ময়মনসিংহে আনন্দ-উচ্ছ্বাস

ছবি : নব নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন জায়েদ ও সহ-সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম ইমন

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে ময়মনসিংহ জেলা ও ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরে এ কমিটি প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ছয়টার দিকে সভাপতি রাকিবুল ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডির মাধ্যমে কমিটি প্রকাশ করে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান।

ঘোষিত কমিটিতে সাখাওয়াত হোসাইন জায়েদ ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ইমামুল ইসলাম ইমন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তারা উভয়েই ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৪ নম্বর কানিহারী ইউনিয়নের ১ নম্বর বালিদিয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, ইমামুল ইসলাম ইমন আনন্দমোহন কলেজের সমাজকর্ম বিভাগের (সেশন ২০২২–২৩) শিক্ষার্থী। অন্যদিকে সাখাওয়াত হোসাইন জায়েদ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে প্রমাণ করে আসছেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। একই সঙ্গে তাদের নিজ নিজ এলাকাতেও সমর্থক ও কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: ময়মনসিংহে আনন্দ-উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে ময়মনসিংহ জেলা ও ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরে এ কমিটি প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ছয়টার দিকে সভাপতি রাকিবুল ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডির মাধ্যমে কমিটি প্রকাশ করে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান।

ঘোষিত কমিটিতে সাখাওয়াত হোসাইন জায়েদ ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ইমামুল ইসলাম ইমন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তারা উভয়েই ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৪ নম্বর কানিহারী ইউনিয়নের ১ নম্বর বালিদিয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, ইমামুল ইসলাম ইমন আনন্দমোহন কলেজের সমাজকর্ম বিভাগের (সেশন ২০২২–২৩) শিক্ষার্থী। অন্যদিকে সাখাওয়াত হোসাইন জায়েদ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে প্রমাণ করে আসছেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। একই সঙ্গে তাদের নিজ নিজ এলাকাতেও সমর্থক ও কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ