ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সেবামূলক সংগঠন সমাজকে টিকিয়ে রাখতে পারে: মানবিক শওকত

ছবি : প্রতিনিধি

মানবসেবার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়াই সেবামূলক সংগঠনের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শওকত হোসেন পিপিএম।

শুক্রবার বিকেলে হাটহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী, মানবিক ও সামাজিক সংগঠন ‘নব তরুণ ব্লাড ব্যাংক’-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি, নবগঠিত কার্যকরী কমিটির (২০২৬–২০২৮) অভিষেক ও স্বেচ্ছাসেবী মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মানুষের সেবা করার মধ্য দিয়েই সমাজে স্থায়ীভাবে বেঁচে থাকা যায়। আমরা জীবনে নানা কাজ করি, কিন্তু মানুষের জন্য কতটা করি, সেটাই আসল বিষয়। সত্যিকারের মানবসেবামূলক কাজই মানুষকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখে।”

তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনের মাধ্যমেই সমাজকে টিকিয়ে রাখা সম্ভব। তাই যে কোনো পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন ডা. হাফিজুর রহমান। উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল মন্নান।

সংগঠনের সভাপতি মো. মুবিন উল্লাহ চৌধুরী ও যুগ্ম সম্পাদক মোজাম্মেল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার নাথ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, আয়কর আইনজীবী মো. জিয়া উদ্দিন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ নুরুল ইসলাম রাশেদ।

এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

সেবামূলক সংগঠন সমাজকে টিকিয়ে রাখতে পারে: মানবিক শওকত

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ