নওগাঁর মান্দা উপজেলায় আবৃত্তি চর্চা সম্প্রসারণ ও নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী আবৃত্তি বিষয়ক কর্মশালা “কাব্য কথন” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমি। আবৃত্তি বিষয়ক নতুন শাখা চালুর পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সাংস্কৃতিককর্মী, শিক্ষার্থী ও আগ্রহী তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। তিনি বলেন, “আবৃত্তি শুধু একটি শিল্প নয়, এটি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির গভীর উপলব্ধির একটি মাধ্যম। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক সাংস্কৃতিক চর্চায় যুক্ত করা সম্ভব।”
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের আবৃত্তির মৌলিক বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল সঠিক উচ্চারণ, কণ্ঠস্বরের ওঠানামা নিয়ন্ত্রণ, আবেগ ও ভাব প্রকাশের কৌশল, মঞ্চে উপস্থাপনা দক্ষতা এবং কবিতা পাঠের বিভিন্ন দিক। প্রশিক্ষকরা ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াতে সহায়তা করেন।
অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের মধ্যে আবৃত্তি ও সাহিত্যচর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে। পাশাপাশি উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় সাংস্কৃতিক পরিবেশকে সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন