ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধামইরহাটে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ নওগাঁ জেলা কার্যালয়ের ডিপার্টমেন্ট অফ এনভাইরনমেন্ট বাংলাদেশ-এর উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুজানুর ইসলাম সুজন-এর নেতৃত্বে উপজেলার ইছবপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মেসার্স এস আর এম ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি নওগাঁ ব্যাটালিয়নের একটি দল।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও দূষণ রোধে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আইন মেনে শিল্পকারখানা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ধামইরহাটে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ নওগাঁ জেলা কার্যালয়ের ডিপার্টমেন্ট অফ এনভাইরনমেন্ট বাংলাদেশ-এর উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুজানুর ইসলাম সুজন-এর নেতৃত্বে উপজেলার ইছবপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মেসার্স এস আর এম ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি নওগাঁ ব্যাটালিয়নের একটি দল।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও দূষণ রোধে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আইন মেনে শিল্পকারখানা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ