ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় বাস তল্লাশিতে ২০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার (২ মার্চ) মাদকবিরোধী অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ২০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল উদ্ধার করেছে এবং আল মারুফ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দিনাজপুর থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস (রেজি: চট্ট মেট্রো-চ-১২৪৫) তল্লাশি করে একটি নেভি ব্লু রঙের স্কুল ব্যাগ থেকে পুরাতন তোয়ালায় মোড়ানো ২০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরাতন রেডমি কোম্পানির স্মার্টফোন (সিমসহ) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আল মারুফ মানিকগঞ্জ জেলার সদর থানার কায়েমতারা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুল মান্নান ও মাতা সুমি বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

বগুড়ায় বাস তল্লাশিতে ২০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার (২ মার্চ) মাদকবিরোধী অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ২০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল উদ্ধার করেছে এবং আল মারুফ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দিনাজপুর থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস (রেজি: চট্ট মেট্রো-চ-১২৪৫) তল্লাশি করে একটি নেভি ব্লু রঙের স্কুল ব্যাগ থেকে পুরাতন তোয়ালায় মোড়ানো ২০ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরাতন রেডমি কোম্পানির স্মার্টফোন (সিমসহ) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আল মারুফ মানিকগঞ্জ জেলার সদর থানার কায়েমতারা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুল মান্নান ও মাতা সুমি বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ