ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেতাকর্মীদের শুভেচ্ছা

বিএনপি নেতা আজমল হুদা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

নাজমুল ইসলাম
নাজমুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

বিএনপি নেতা আজমল হুদা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার
আজমল হুদা মিঠুকে কর্মীর শুভেচ্ছা

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানার যুগ্ম আহবায়ক  আজমল হুদা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিপূর্বে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করে তাকে পুনরায় দলে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

​আজ (শুক্রবার) ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষ থেকে দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহবায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইতিপূর্বে আজমল হুদা মিঠুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে এবং দলের প্রতি তার আনুগত্য ও সাংগঠনিক প্রয়োজনীয়তা বিবেচনা করে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আজমল হুদা মিঠুকে দলীয় নীতি ও আদর্শ মেনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে উত্তরা পশ্চিম থানা বিএনপি’র নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। আজমল হুদা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ইতোমধ্যেই উত্তরার বিএনপি'র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

বিএনপি নেতা আজমল হুদা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানার যুগ্ম আহবায়ক  আজমল হুদা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিপূর্বে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করে তাকে পুনরায় দলে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

​আজ (শুক্রবার) ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষ থেকে দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহবায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইতিপূর্বে আজমল হুদা মিঠুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে এবং দলের প্রতি তার আনুগত্য ও সাংগঠনিক প্রয়োজনীয়তা বিবেচনা করে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আজমল হুদা মিঠুকে দলীয় নীতি ও আদর্শ মেনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে উত্তরা পশ্চিম থানা বিএনপি’র নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। আজমল হুদা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ইতোমধ্যেই উত্তরার বিএনপি'র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ