ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরে পুলিশের অভিযানে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের অভিযানে ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেল্পারকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে শেরপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি অভিযানিক দল ধুনট মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে কাভার্ডভ্যানটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকেই কাভার্ডভ্যানের ড্রাইভার শরীফ খান (৩০) ও হেল্পার আমীর হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। শরীফ খান গাজীপুর জেলার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে এবং আমীর হোসেন চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলসহ মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেরপুর থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

শেরপুরে পুলিশের অভিযানে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের অভিযানে ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেল্পারকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে শেরপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি অভিযানিক দল ধুনট মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে কাভার্ডভ্যানটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকেই কাভার্ডভ্যানের ড্রাইভার শরীফ খান (৩০) ও হেল্পার আমীর হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। শরীফ খান গাজীপুর জেলার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে এবং আমীর হোসেন চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলসহ মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেরপুর থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ