ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের কঠোর অভিযানে এপ্রিলে জরিমানা আদায় ২৮ লক্ষাধিক টাকা

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা জেলা-এ সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা ট্রাফিক বিভাগের চলমান অভিযানে এপ্রিল মাসজুড়ে ব্যাপক জরিমানা আদায় করা হয়েছে।

জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, এপ্রিল মাসে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৫৭৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দেখা যায়, রেজিস্ট্রেশনবিহীন ৫৩টি যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ৩৩৯ জন চালক, হেলমেটবিহীন ও অন্যান্য ট্রাফিক অপরাধে ১৬৪টি যানবাহন এবং অযান্ত্রিক ২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সময় মোট ২৮ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে ও হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচারণা চালানো হয়, যেখানে প্রায় ৫০ জন মোটরসাইকেল চালককে সচেতন করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ হলো অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক। তাই ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং নিরাপদ সড়ক গঠনে সহযোগিতা কামনা করেন।

সচেতন মহল মনে করছে, এই ধারাবাহিক অভিযান সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দুর্ঘটনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের কঠোর অভিযানে এপ্রিলে জরিমানা আদায় ২৮ লক্ষাধিক টাকা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা জেলা-এ সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা ট্রাফিক বিভাগের চলমান অভিযানে এপ্রিল মাসজুড়ে ব্যাপক জরিমানা আদায় করা হয়েছে।

জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, এপ্রিল মাসে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৫৭৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দেখা যায়, রেজিস্ট্রেশনবিহীন ৫৩টি যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ৩৩৯ জন চালক, হেলমেটবিহীন ও অন্যান্য ট্রাফিক অপরাধে ১৬৪টি যানবাহন এবং অযান্ত্রিক ২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সময় মোট ২৮ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে ও হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচারণা চালানো হয়, যেখানে প্রায় ৫০ জন মোটরসাইকেল চালককে সচেতন করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ হলো অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক। তাই ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং নিরাপদ সড়ক গঠনে সহযোগিতা কামনা করেন।

সচেতন মহল মনে করছে, এই ধারাবাহিক অভিযান সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দুর্ঘটনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ