ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজধানীতে কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরি: মালামালসহ গ্রেপ্তার ৫ জন

ছবি : গ্রেপ্তারকৃত কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরির ঘটনা চক্রের ৫ সদস্য

রাজধানীর বিমানবন্দর এলাকায় কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরির ঘটনায় চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের চীন থেকে আমদানিকৃত ৯০ রোল বিদেশি ফেব্রিক্স, পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রাম বন্দর থেকে চীন থেকে আমদানিকৃত ৯০ রোল ফেব্রিক্স একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। পণ্যবোঝাই গাড়িটি পরদিন ১ মে ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

ঘটনার সময় চালক মোঃ মাহমুদুল হাসান ধাক্কা দেওয়া গাড়িটির পিছু ধাওয়ায় চলে গেলে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে দেখতে পান তার কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে উধাও। এ ঘটনায় তিনি বিমানবন্দর থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার পরপরই বিমানবন্দর থানা পুলিশ ও গোয়েন্দা ইউনিট সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে। এরপর ৩ মে রাত ২টা ৪৫ মিনিটের দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে প্রথমে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মুন্না হাসান (৩২), মোঃ আবু হাসান (৩৪), মোঃ গোলাম মোস্তফা (২৯) এবং মোঃ রাজিব আলী দেওয়ান (৩৪)।

পুলিশ জানায়, পরে রাজিব আলী দেওয়ানের বাসায় তল্লাশি চালিয়ে চুরি হওয়া ৯০ রোল বিদেশি ফেব্রিক্স উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কাভার্ড ভ্যান এবং অপর একটি ব্যবহৃত যানবাহনও জব্দ করা হয়।

এছাড়া একই দিন ভোর ৬টার দিকে দক্ষিণখান এলাকা থেকে এ চক্রের আরেক সদস্য মোঃ ইব্রাহিম হক (৩০)-কেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্রটি পরিকল্পিতভাবে মহাসড়কে পণ্যবাহী গাড়ি টার্গেট করে চুরি করে আসছিল। পুলিশ বলছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

রাজধানীতে কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরি: মালামালসহ গ্রেপ্তার ৫ জন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ