ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: আহত ৪, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (৩ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝাটুরদিয়া বাজার এলাকা থেকে একটি অটোরিকশা (ভ্যান) মহাসড়কে ওঠার সময় ভাঙ্গাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতি ও অসতর্কভাবে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: আহত ৪, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (৩ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝাটুরদিয়া বাজার এলাকা থেকে একটি অটোরিকশা (ভ্যান) মহাসড়কে ওঠার সময় ভাঙ্গাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতি ও অসতর্কভাবে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ