ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বালিয়াডাঙ্গীতে 'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬' পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ে ব্যাপক গুরুত্বারোপ করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলী, আবাসিক মেডিকেল অফিসার (মেডিসিন) সজীব ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশনারা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মধ্যে প্রক্রিয়াজাত খাবারের প্রতি আগ্রহ বাড়ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা কেমিক্যালযুক্ত জুস, চিপস, চকলেটসহ বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার পরিহার করে দেশীয় ও পুষ্টিকর খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে চিনাবাদাম, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, কলা ও ডাবের মতো সহজলভ্য ফলমূল খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ, খাদ্য উপাদানের সঠিক বণ্টন, মাতৃ ও কৈশোরকালীন পুষ্টি, গর্ভবতী মায়েদের খাদ্যাভ্যাস এবং নবজাতকের সঠিক পুষ্টি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে শিশুর জন্মের পরপরই মায়ের দুধ খাওয়ানো, প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ প্রদান এবং এরপর ধীরে ধীরে পুষ্টিকর বাড়তি খাবার যুক্ত করার নিয়ম নিয়েও সচেতনতা সৃষ্টি করা হয়। এছাড়া সুস্বাস্থ্য বজায় রাখতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন।

সবশেষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

বালিয়াডাঙ্গীতে 'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬' পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ