ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস “দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরবর্তী সময়ে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, রহনপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাহাতব হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলাকার আটটি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস “দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরবর্তী সময়ে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, রহনপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাহাতব হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলাকার আটটি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ