ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুর শহরে এআই প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা মনিটরিং কার্যক্রম উদ্বোধন

ছবি : সংগৃহীত

জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এআই প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পৌরসভা এলাকার প্রায় ১৪ কিলোমিটার জুড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ক্যামেরা বসানো হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়-এর একটি কক্ষে স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিং কার্যক্রমের কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিন বেগম, পুলিশ সুপার রওনক জাহানসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অতিথিরা আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাস টার্মিনাল, আদালত ও প্রশাসনিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে প্রায় ১২০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি কীর্তিনাশা নদী সংলগ্ন নৌপথেও নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই সিসি ক্যামেরা নেটওয়ার্কের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনাগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে কোনো সন্দেহজনক গতিবিধি শনাক্ত হলে তা দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো সম্ভব হবে।

তারা আরও বলেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের অপরাধ দ্রুত শনাক্ত করা যাবে এবং অপরাধ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শহরের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এই উদ্যোগ কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে শরীয়তপুর শহরের আরও গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে পুরো শহরকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা যায়। স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শরীয়তপুর শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

শরীয়তপুর শহরে এআই প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা মনিটরিং কার্যক্রম উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ