ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন নামে ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা 'বিআর পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তন্ময়ের মৃত্যু হয়। নিহত তন্ময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের মরহুম শাহাদাত হোসেনের ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন নামে ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা 'বিআর পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তন্ময়ের মৃত্যু হয়। নিহত তন্ময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের মরহুম শাহাদাত হোসেনের ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ