ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে অনুমোদন ছাড়াই শিশুখাদ্য উৎপাদন, অভিজাত গ্রুপকে ৭০হাজার টাকা জরিমানা

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

নীলফামারীতে অনুমোদন ছাড়াই শিশুখাদ্য উৎপাদন, অভিজাত গ্রুপকে ৭০হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

 নীলফামারী শহরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর অনুমোদন ছাড়াই শিশু খাদ্য ‘আইস ললি’ উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান।

অভিযানে শহরের ‘অভিজাত গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিশুদের জন্য উৎপাদিত আইস ললির ক্ষেত্রে প্রয়োজনীয় মাননিয়ন্ত্রণ সনদ ও লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ।

অভিযান সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামূলক অনুমোদন এবং মান নিয়ন্ত্রণের নথি না থাকায় বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, শিশু খাদ্যের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

অভিযানকালে উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন। তিনি বলেন, শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যে মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে নিয়মিত তদারকি প্রয়োজন। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে একই অভিযানের অংশ হিসেবে নীলফামারী সদরের মুক্তা ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা খাদ্যের মান নিয়ে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

নীলফামারীতে অনুমোদন ছাড়াই শিশুখাদ্য উৎপাদন, অভিজাত গ্রুপকে ৭০হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

 নীলফামারী শহরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর অনুমোদন ছাড়াই শিশু খাদ্য ‘আইস ললি’ উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান।

অভিযানে শহরের ‘অভিজাত গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিশুদের জন্য উৎপাদিত আইস ললির ক্ষেত্রে প্রয়োজনীয় মাননিয়ন্ত্রণ সনদ ও লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে পারেনি কর্তৃপক্ষ।

অভিযান সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামূলক অনুমোদন এবং মান নিয়ন্ত্রণের নথি না থাকায় বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, শিশু খাদ্যের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

অভিযানকালে উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন। তিনি বলেন, শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যে মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে নিয়মিত তদারকি প্রয়োজন। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে একই অভিযানের অংশ হিসেবে নীলফামারী সদরের মুক্তা ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা খাদ্যের মান নিয়ে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ