ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালালেন চালক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালালেন চালক
চিত্র : সংগৃহীত

গাইবান্ধায় প্রায় ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে পৌর শহরের ডিবি রোডের ২ নম্বর ট্রাফিক মোড় এলাকায় শহরের যানবাহন তল্লাশির অংশ হিসেবে চেকপোস্ট বসানো হয়। জিরো পয়েন্ট (পুরাতন বাজার) দিক থেকে আসা মোটরসাইকেলটি পুলিশ দেখে থামার সংকেত দেওয়া হলেও চালক পরিস্থিতি বেগতিক মনে করে চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

পরে পুলিশ মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ এবং জ্বালানি ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।

গাইবান্ধার ট্রাফিক ইন্সপেক্টর আলতাফ হোসেন নিশ্চিত করেছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালালেন চালক

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

গাইবান্ধায় প্রায় ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে পৌর শহরের ডিবি রোডের ২ নম্বর ট্রাফিক মোড় এলাকায় শহরের যানবাহন তল্লাশির অংশ হিসেবে চেকপোস্ট বসানো হয়। জিরো পয়েন্ট (পুরাতন বাজার) দিক থেকে আসা মোটরসাইকেলটি পুলিশ দেখে থামার সংকেত দেওয়া হলেও চালক পরিস্থিতি বেগতিক মনে করে চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

পরে পুলিশ মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ এবং জ্বালানি ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।

গাইবান্ধার ট্রাফিক ইন্সপেক্টর আলতাফ হোসেন নিশ্চিত করেছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ