ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে মারা গেছেন এক পোলিং অফিসার। ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অবস্থিত ৫১ নং ভোটকেন্দ্রে।

মৃত্যুবরণকারী মো. মুজাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। তিনি কেন্দ্রের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থতা বোধ করলে সহকর্মীরা তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মুজাহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুর খবর পৌঁছার সঙ্গে সঙ্গে সহকর্মী, স্থানীয় কর্মকর্তা ও ভোট কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে মারা গেছেন এক পোলিং অফিসার। ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অবস্থিত ৫১ নং ভোটকেন্দ্রে।

মৃত্যুবরণকারী মো. মুজাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। তিনি কেন্দ্রের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থতা বোধ করলে সহকর্মীরা তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মুজাহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুর খবর পৌঁছার সঙ্গে সঙ্গে সহকর্মী, স্থানীয় কর্মকর্তা ও ভোট কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানানো হয়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ