ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আটোয়ারীতে সনাতনীদের সাথে মতবিনিময় করলেন- নিপুন রায় চৌধুরী


মোঃ কামরুজ্জামান
মোঃ কামরুজ্জামান
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬

আটোয়ারীতে সনাতনীদের সাথে মতবিনিময় করলেন- নিপুন রায় চৌধুরী

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী এলাকার সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) তিনি আলোয়াখোয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া ঘুরে মতবিনিময় সভা করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকপ্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন।

নিপুন রায়ের সফরসঙ্গী ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম. এ. মজিদ, উপজেলা সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, জেলা মহিলা দলের আহ্বায়ক আঞ্জুমানয়ারা মুক্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের পঞ্চগড়ের আহ্বায়ক অলেন চন্দ্র ঘোষ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা।

সভায় নিপুন রায় চৌধুরী বলেন, ধানের শীষে ভোট দিলে সনাতনী সম্প্রদায়ের মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে এবং তাদের পূজা-পার্বন নির্বিঘ্নে পালনের সুযোগ থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬


আটোয়ারীতে সনাতনীদের সাথে মতবিনিময় করলেন- নিপুন রায় চৌধুরী

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী এলাকার সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) তিনি আলোয়াখোয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া ঘুরে মতবিনিময় সভা করেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকপ্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন।

নিপুন রায়ের সফরসঙ্গী ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম. এ. মজিদ, উপজেলা সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, জেলা মহিলা দলের আহ্বায়ক আঞ্জুমানয়ারা মুক্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের পঞ্চগড়ের আহ্বায়ক অলেন চন্দ্র ঘোষ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা।

সভায় নিপুন রায় চৌধুরী বলেন, ধানের শীষে ভোট দিলে সনাতনী সম্প্রদায়ের মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে এবং তাদের পূজা-পার্বন নির্বিঘ্নে পালনের সুযোগ থাকবে।


দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ