ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়াকৈরে জমি বিরোধের জেরে ধাওয়া, কৃষকের মৃত্যু

মোঃ নাজিমুদ্দিন
মোঃ নাজিমুদ্দিন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬

কালিয়াকৈরে জমি বিরোধের জেরে ধাওয়া, কৃষকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দহ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত খোরশেদ আলম বামন্দহ এলাকার আব্দুল হকের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোরশেদ আলমের সঙ্গে তার চাচাতো ভাই হযরত আলীর কৃষি জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই জমিতে গেলে হযরত আলী ও তার সহযোগীরা তাকে বাধা দেন। একপর্যায়ে প্রতিপক্ষের ধাওয়ার মুখে খোরশেদ আলম অসুস্থ হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুব আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

কালিয়াকৈরে জমি বিরোধের জেরে ধাওয়া, কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দহ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত খোরশেদ আলম বামন্দহ এলাকার আব্দুল হকের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোরশেদ আলমের সঙ্গে তার চাচাতো ভাই হযরত আলীর কৃষি জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই জমিতে গেলে হযরত আলী ও তার সহযোগীরা তাকে বাধা দেন। একপর্যায়ে প্রতিপক্ষের ধাওয়ার মুখে খোরশেদ আলম অসুস্থ হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুব আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ