ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিক্ষা

প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের নিয়োগে যাচাই-বাছাইয়ের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য ও কাগজপত্র যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে তাদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে।রোববার জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। পাশাপাশি তাদের জমা দেওয়া কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টসের সত্যতাও নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগের সরকারের সময়েই এ নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত কাজ সম্পন্ন হয়েছিল। উল্লেখ্য, পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের নিয়োগে যাচাই-বাছাইয়ের নির্দেশ