রাজধানীর শাহবাগ এলাকার একটি মেস থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত জিসান কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে গত বছর ইন্টার্নশিপ শেষ করেন। তিনি তিন মাস আগে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিভাগে চাকরিতে যোগ দেন। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া গ্রামে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প জানায়, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।নিহতের বড় ভাই জানান, জিসানের উচ্চরক্তচাপের সমস্যা ছিল এবং তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। সকালে তার সঙ্গে কথা হয়েছিল, কিন্তু দুপুরে ফোন না ধরায় সন্দেহ তৈরি হয়। মেসের রুমমেট জানান, সকালে তাকে সুস্থ অবস্থায় দেখার পর দুপুরে অচেতন অবস্থায় বিছানায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।