ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে মোদির উচ্ছ্বাস

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে”, যা বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুলের প্রতি ইঙ্গিত।মোদি বলেন, এবারের নির্বাচন দীর্ঘদিন মনে রাখার মতো ঘটনা হয়ে থাকবে। তার দাবি, জনগণের শক্তিই শেষ পর্যন্ত জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি মানুষের সমর্থন পেয়েছে।ঐতিহাসিক এই জয়ের জন্য পশ্চিমবঙ্গের ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজ্যের মানুষ বিজেপিকে শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এজন্য তিনি পশ্চিমবঙ্গের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আরও বলেন, বিজেপি সরকার গঠন করলে রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে। নতুন সরকার এমনভাবে পরিচালিত হবে যাতে সমাজের সব শ্রেণির মানুষ সুযোগ ও মর্যাদা পায়। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ১৯৫টি আসনে জয় পেয়ে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। এতে দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটছে।

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে মোদির উচ্ছ্বাস