ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরাহাদুল হাসান মোস্তফা

ফরাহাদুল হাসান মোস্তফা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়।সাক্ষাৎকালে ‘আসক’ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তারা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবাধিকার সুরক্ষা, অসহায় মানুষের আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে আইনি সেবা পৌঁছে দিতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।এছাড়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠী অনেক সময় আইনি জটিলতায় যথাযথ সহায়তা থেকে বঞ্চিত হয়, তাই এ ক্ষেত্রে সরকারি প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং মানবাধিকার ও সামাজিক কল্যাণমূলক কাজে তাদের ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেসরকারি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।তিনি আরও বলেন, সঠিক তথ্য, স্বচ্ছতা এবং সমন্বয়ের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমূলক যে কোনো উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা এবং সাধারণ সম্পাদক এলেক্স রনি’র নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এস এম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিনুর শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক তানভীর উদ্দিন এবং সহ-প্রচার সম্পাদক আফসানা আক্তার ববি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তারা চট্টগ্রামের উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়